
স্টাফ রিপোর্টার: ফায়সাল আহমেদ
রাজধানীর ডেমরা এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হনুফা আক্তারের দাবি, তার ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রমজান আলী, যিনি স্থানীয়ভাবে ‘রমজান মাস্টার’ নামে পরিচিত।
অভিযোগে বলা হয়, শান্তিবাগ হাজী বাদশা মিয়া রোড সংলগ্ন ওই জমিতে জোর করে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। এতে বাধা দিলে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কালাম ও মোহাম্মদ আলী জিন্নাহসহ আরও ১০-১৫ জন ব্যক্তি জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।











