জেলায় জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টা দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় আলোচনা করেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সিভিলসার্জন ডা. মো. নজরুল ইসলাম, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত মো. নাহিদ হাসান, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী ও রিয়াজুস সালেহীন।
এ সময় বক্তারা বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কেবল সরকার পরিবর্তনের লক্ষ ছিলনা, লক্ষ ছিল বৈষম্যহীন, শোষনমুক্ত, ফ্যাসীবাদীমুক্ত একটি রাষ্ট্র গড়ে তোলা। ভবিষ্যতে আর কখনও যাতে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসীবাদী সরকার এ দেশে তাদের নৈরাজ্য কায়েম করতে না পারে।
Shohid Ullah Shohid Publisher Amd Editor Annayer Chitro
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 Annayer Chitro. All rights reserved.