
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিভিন্ন প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।










